বীরগঞ্জে ৩-বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার-১
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ৪ নং পাল্টাপুর ইউনিয়নের প্রতিবেশীর তিন বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।মমিনুল ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রোববার দুপুরে শিশুটি প্রতিবেশী মমিনুল ইসলামের বাসায় যায়। এ সময় মমিনুল ইসলাম বাড়িতে একাই ছিল। বাড়িতে আর অন্য কোনো লোকজন না থাকায় সে শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে বিষয়টি খুলে বললে তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন পুলিশ অবহিত করেন।
সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেফতার করে এবং শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বীরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































